বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে।
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আঘাতে সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯এ মোট ১৭,৮৯৪ জনের মৃত্যু হলো। এর আগের দিন বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ১১,৫৭৮ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১১ লাখ ০৯ হাজার ৯৮৯ জন।
গত একদিনে ৩৯৮০৬ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


