Logo
বাংলাদেশশনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপহার পেল ভাসানচরের রোহিঙ্গারা

news15.jphostbd.xyz
আপডেট : জুলাই ১৭, ২০২১
Link Copied!

রোহিঙ্গা শরনার্থীদের স্বনির্ভর করতে নানা উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ জুলাই) নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গাদের কাছে উপহার সামগ্রী পেছে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ইলেকট্রিক যন্ত্রপাতি, মাছ ধরার জাল, সেলুনের উপকরণ ও গরু-ছাগলসহ মোট ১৩ রকমের উপকরণ।

শরণার্থী বিষয়ক কমিশনের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, যদি এ জিনিসগুলো রোহিঙ্গারা পায়, তবে তাদের জীবিকার ব্যবস্থা হয়। এতে তাদের অনেক উপকার হয়। তাদের খাদ্যের যে যোগান, পুষ্টির যে যোগান, সেগুলো তারা কিনতে পারবে।

ভাসানচর আশ্রয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কমডোর রাশেদ সাত্তার বলেন, ৪ থেকে সাড়ে ৪ হাজার পরিবারকে যদি আমরা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি, তবে এই ভাসানচরে যারা বসবাস করছে, তাদের সবারটাই কভার হবে। ইতোমধ্যে অর্ধেকের বেশি কভার করা হয়েছে।

প্রসঙ্গত, ছয় দফায় কক্সবাজারের টেকনাফ-উখিয়া থেকে ১৮ হাজারের বেশি রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে ভাসানচরে। পর্যায় ক্রমে এক লাখ রোহিঙ্গাকে এখানে আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।