অপরাহ্ন রাধাচূড়া
হাসনাইন সাজ্জাদী
।।
বেশ কিছু কালো মানুষকে চোখের সামনে সাদা হতে দেখেছি আমি
কিছু সাদাকেও আমি কালো পাথর হয়ে ক্ষয়ে যেতে দেখেছি অসময়ে
সমকালীন মেধার অপচয় হতেও আমি দেখেছি বেশ কাছ থেকে কতযে,
কিছু নিকটজনের কান্না কিছু পরোপকারীর যন্ত্রণা কিছু কষ্টের হালখাতা
আমি দেখেছি আড়াল থেকে কিছু কষ্ট ও যন্ত্রণা আমার কাছ থেকে দেখা
তাতে কি হয়েছে সমাজের? আমার দেখা ও সমবেদনায় কোনো পরিবর্তন হয়েছে,হয়নি!
উল্টো অনভিপ্রেত থেকে গেছি আমি আজো অধরার বুকে।
আমি তাই নিরবতা ভেঙে আড়মোড়া ভেঙে সটানভাবে বুক উচিয়ে
আবার ফিরতে চাই অধরার সাগর পাড়ে তার গর্জন আমি কতদিন দেখিনা
অধরা প্রকৃতির বুকের ভেতর তোলড়পাড়ের শব্দ কতদিন আমার শোনা হয়নি
অপরিহার্যতার বুক জুড়ে উঁচু নীচু ভাজ আর ঝুলবারান্দায় আমার হয়নি বিচরণ
আমি এখন নতুন উদ্যমে গড়াগড়ি খেতে চাই প্রকৃতিতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


