Logo
বাংলাদেশশনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

কবিতা : চাইনা আর, আলমগীর খোরশেদ

news15.jphostbd.xyz
আপডেট : আগস্ট ৩১, ২০২১
Link Copied!

চাইনা আর

— আলমগীর খোরশেদ

অভিমান ভাঙ্গাবে ভেবে
তার জন্য এতো অপেক্ষা,
সব মিথ্যে ছিলো তবে
সন্ধির পতাকা চিরায়িত নিজেই বয়ে
পিছনে ফিরে দেখি, একাকীই রয়ে গেছি আমি
সম্পর্কের শিকড় যায়নি নীচে,
টান দিতেই চলে আসে
বালিয়াড়ি বন্ধনের প্রহসন জানাতে,
গাঁথুনী কখন ঢিলে হয়ে গেছে
এক তরফা এগিয়ে বুঝিনি আগে,
পোড় খাওয়া জীবনকে নিজেরই ঘৃণা এখন
চাইনা আমার কোন অবলম্বন,
চলে যাওয়া– ঘৃণার চেয়ে
ঢেরবেশি কষ্ট, নীরবে ভালো থাকার
নিঁখুত অভিনয়,
দুঃসময়েও যার মায়া নেই
আবেগ বহির্ভূত লোকদেখানো সম্পর্ক,
চাইনা এই নাটকের আর পুনঃ মঞ্চায়ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।