বঙ্গবন্ধু,তোমার জন্য
নাজমা বেগম নাজু
পৃথিবীর শেষ ফুলকে
বলব তোমার কথা,
শেষ সূর্যের কাছে
একটি চিঠি রেখে যাব
তোমার নামে।
শেষ রাতের তারা ফোটা ফুল যত
সবার কাছে শোনাব তোমার গান।
তোমার জন্য লিখা
সব গান
সব সুর
আর কবিতা।
শেষ চাঁদেও আল্পনা এঁকে দেব
তোমার সুদীপ্ত সে তর্জনীর–
হৃদয় কাঁপানো রঙে
সুবাসিত জোছনা পরাগ
পৃথিবীর শেষ ক্ষণেও
স্বদেশ আর মানুষের জন্য
পাগলপারা এক হৃদয়ের কথা বলবে,
শেষ পাখি ডানা মেলবে যখন
উড়ে যাওয়া আকাশ পথের
পুরোটাই,তোমার নাম হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


