Logo
বাংলাদেশরবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

আল্লাহ তুমি দূরকরে দাও সকল মহামারি || কবিতা- ভালো থাকতে পারি || ফরিদ সাইদ।

ফরিদ সাইদ
আপডেট : আগস্ট ৩, ২০২১
Link Copied!

  ভালো থাকতে পারি
ফরিদ সাইদ

দিনেদিনে মাস পেরিয়ে
বছর গেলো দুটি
বিদ্যালয়ের ছেলেমেয়ের
চলছে আজও ছুটি!

বাসার ভেতর এমনি করে
দিন কাটে না কারও
শিক্ষামন্ত্রী ধীরেধীরে
বাড়ান ছুটি আরও!

ফাহিম বলে ভাল্লাগেনা
অলস বসে থেকে
ফারিন সময় পার করে দেয়
নানান ছবি এঁকে!

আব্বুটা রোজ অফিস করেন
আমরা থাকি ঘরে
আমাদেরও ক্লাসরুমে
যেতে ইচ্ছে করে!

আল্লাহ তুমি দূরকরে দাও
সকল মহামারি
সুস্থ দেহে সবাই যেন
ভালো থাকতে পারি!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।