Logo
বাংলাদেশরবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

তাহলে কি ভুলের কোনো ক্ষমা হয় না?  কবিতা-ভুলের দহন, মুস্তফা হাবীব

হাসনাইন সাজ্জাদী
আপডেট : জুলাই ৩১, ২০২১
Link Copied!

ভুলের দহন
মুস্তফা হাবীব
একজন মানুষ যখন একটি ভুল করে
মনের অজান্তে অথবা জেনেশুনে,
তার জ্বলন্ত লাভা ভোগ করে সে,
একটি পরিবার, একটি দেশ, একটি জাতি।
ইতিহাস সাক্ষ্য দেয়,
খাল কেটে লালসাদা কুমীর এনেছে কেউ,
সেই হায়েনার জাত দুশো বছর তছনছ করেছে
 শতকোটি মানুষের স্বাধীনতা।
দেশপ্রেমিক জনতার অভিলাষ ভুলুন্ঠিত করে
আজন্ম একক আধিপত্য বিস্তারের চেষ্টায়
একটি ভুল করে ছিল কেউ,
তখন হা করে আকাশ তাকিয়ে দেখেছে
কিভাবে রক্তের বন্যায় ভিজে যায় জন্মভূমি।
তাহলে কি ভুলের কোনো ক্ষমা হয় না?
না, ভুলের পরিনাম ভোগ করতেই হবে
আজ না হয় কাল, অথবা শেষ বিচারের দিনে।
আমি জেনেশুনে মৃণাল করেছি পান ,
পূর্ব পুরুষের মাটির ঘ্রাণে মুগ্ধ হয়ে
সনাতন সংসার নামক সঙ মননে মেখে
স্বপ্নের কাল খাঁচায় পুরে গড়েছি কাঠের ঘর।
একা থাকাই বেশ ছিল,
শুধু কবিতার আলপনা এঁকে ঘুড়ি ওড়ানো
 আরাধ্য কাজ হলে জীবন অন্যরকম হত।
এখন আর অক্টোপাসের আগ্রাসন থেকে
কোনা মুক্তি নেই, অন্তর্গত বিষাদবার্তা
বুকে ধারণ করেই পুড়তে পুড়তে নি:শেষ হবো।
অযত্ন অবহেলার নিদারুণ কষাঘাতে
  কবিতা আমার হারিয়ে যাবে দু :স্বপ্নের দেশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।