Logo
বাংলাদেশশনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

১ আগস্ট রবিবার থেকে সকল শিল্প কারখানা খোলা

news15.jphostbd.xyz
আপডেট : জুলাই ৩১, ২০২১
Link Copied!

আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সকল শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

উল্লেখ্য, কোরবানির ঈদের পর গত ২৩ জুলাই থেকে জারি হওয়া কঠোর বিধিনিষেধে দেশের সব শিল্প-কারখানা বন্ধ রয়েছে। তবে কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।