Logo
বাংলাদেশশনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

কালকিনিতে ফেষ্টুন ছেড়ার প্রতিবাদ করায় দু’পক্ষের সংঘর্ষ, কাউন্সিলরসহ আহত-৭

Link Copied!

মাদারীপুরের কালকিনিতে ফেষ্টুন ছেড়ার প্রতিবাদ করায় পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরসহ ৭জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়ন করা হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী, এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন বেপারীর উদ্যোগে গত ১৮ জুলাই কোরবানির ঈদ উপলক্ষে স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপকে অভিনন্দন ও শুভেচ্ছা দিয়ে তার ওয়ার্ডের বিভিন্নস্থানে ফেষ্টুন টানানো হয়। ওই সকল ফেষ্টুন ঈদের রাতেই দুর্বৃত্তরা ছিড়ে ফেলেন। কিন্তু তখন কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারীর সমর্থক হৃদয় সরদার এ ঘটনার প্রতিবাদ করায় একেই এলাকার রুবেল সরদারের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরে রুবেল সরদারের নেতৃত্বে মাসুম সরদার, আবদুল সরদার ও বারেক সরদারসহ বেশ কয়েকজন মিলে হৃদয় সরদারের উপর হামলা চালায়। এক পর্যায় উভয় পক্ষই সংঘর্ষে জরিয়ে পরে। এ সংঘর্ষ থামাতে গিয়ে কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারী(৫০) গুরুতর আহত হন।
এছাড়া বিল্লব বেপারী(২১), জাহাঙ্গির বেপারী(৫০) ও সাইফুল বেপারীসহ(২০) কমপক্ষে ৭জন আহত হন। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আহত কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারী বলেন, আমি মারামারি থামাতে গেলে আমাকে রক্তাক্ত করা হয়েছে। হামলাকারী রুবেল সরদারসহ সকল মিলে ফেষ্টুন রাতের আধারে ছিড়ে ফেলেছে। তারা সকলে বিএনপির সমর্থক। ৩-৪টি বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটিয়েছে তারা। এ বিষয় থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছি।  আমি এ ন্যাক্কারজনক হামলার বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।