“বাঁচতে হলে মাস্ক ব্যবহার করুন এ শ্লোগানকে সামনে রেখে ডিঙ্গি নৌকা প্রতিকী র্যালি”
২২ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায়, কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংলগ্ন পুরানো ঢাকার ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও চাইল্ড এন্ড মাদার কেয়ার প্রতিষ্ঠান আয়োজিত প্রতিকী হিসেবে (বাঁচতে হলে মাস্ক ব্যবহার করুন) এ শ্লোগানকে সামনে রেখে ডিঙ্গি নৌকা র্যালি ও জন সচেতনা মূলক কর্মসূচী আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ডিঙ্গি পারাপার ও রাস্তায় চলাচল করা জনসাধারণকে ফ্রি মাস্ক, সাবান, হ্যান্ড ওয়াশ ইত্যাদি দেওয়া হয়েছে এবং সতর্ক থাকার জন্য উদ্ভুদ্ধ করা হয়েছে।
সেখানে উপস্থিত থাকা আখলাকুর রহমান মাইনু সবার উদ্দেশ্য বলেন, আপনারা যদি আমার ভালো চান তাহলে মাস্ক পরবেন আর যদি আমি আপনাদের ভালো চাই তাহলে আমি মাস্ক পরব, তিনি আরো বলেছেন সমাজের ভালো মন্দের দায়িত্ব আমার কিন্বা আপনার একার না আমাদের সকলের।
এডভোকেট লুৎফুল আহসান বাবু ঢাকাইয়া বাসায় বলেন, করোন এমন ওঙ্গা রোগ এইটা বি চোকে দেখা যাইনা, এই রোগ থেকে সতর্ক থাকন লাগব, আর এইটা এমন অঙ্গা রোগ এই রোগ অইলে কেই সম্মূখে যাইতে পারবে না, ঔষুধ বি খিলাইতে পারবে না, সেবা যত্ন বি করতে পারবে না তো এমন অঙ্গা ভয়াবহ রোগ থেকে বেবাকতে সতর্ক থাকতে অইবো মাস্ক ব্যবহার করন লাগব নিয়মিত সাবান দিয়ে ভালো ভাবে হাত বি ধুইবেন।
সর্বশেষ ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক বলেন, ঢাকা শহরে বড় লোক মানুষের অভাব নাই কিন্তু গরীব অসহায় দ্বীনমজুর,ঘোড়ার গাড়ী চালক ইত্যাদি এই মানুষ গুলারে একটা চকলেটও কেউ দেয় না। আপনারা যারা আমাদেরকে সময় দিয়েছেন এই মানুষগুলোর পাশে এসে দাড়িয়েছেন এবং সব সময় আমাদের সাথে থেকে অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করেন সকলকে অন্তরের অন্তস্থল ধন্যবাদ।


