Logo
বাংলাদেশশনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

সিলেটে আরও দু’জন মৃত্যুর দিনে শনাক্ত ৩৪১

news15.jphostbd.xyz
আপডেট : জুলাই ১৭, ২০২১
Link Copied!

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৭ জন। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৩৪১ জনের শরীরে।

শনিবার (১৭ জুলাই) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৩৫৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৩৯০ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৫৬ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৬৫৯ জন, মৌলভীবাজারে ৪ হাজার ১১৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬৩৫ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান আরও দু’জন। তারা সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪৭ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে ৪২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।