অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২১,শনিবার বিকেল ৫ঃ০০ টায় বঙ্গবন্ধু সামাজিক— সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও সংগঠনটির সভাপতি কবি প্রকৌশলী আলমগীর খোরশেদ রচিত ” মুজিব পদাবলি ” ও কিশোরগঞ্জ জেলার আঞ্চলিক ভাষায় রচিত ছড়াগ্রন্থ ” গাঁও গেরামের কাব্য ” বই দু’টোর পাঠ উম্মোচন অনুষ্টান রাজধানীর পরীবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের দোতলায় অনুষ্টিত হয়।
আলোচকগণ জাতিরপিতা রচিত তিনটি বই “অসমাপ্ত ডায়েরি “, “কারাগারের রোজনামচা ” ও ” “আমার দেখা নয়াচীন” “বর্তমান প্রজন্মকে পড়ে বঙ্গবন্ধুকে জানার তাগিদ দেন।
আলোচনায় অংশ নেন, কবি ও শিশুসাহিত্যিক হানিফ খান, কবি ও কথাসাহিত্যিক আরিফ মঈনুদ্দিন, নাট্যকার লুৎফুল আহসান বাবু, কবি সাফাত শফিক, কবি ও নাট্যকার ফজলুর রহমান বাবু, কবি ও সংগঠক নাহিদ রোকসানা, কবি গিয়াসউদ্দিন চাষা, কবি মালেক মাহবুদ, কবি ফেরদাউসী কুঈন, কবি ও অভিনেতা আশরাফ কবির, কবি ও চিত্র পরিচালক ফজলুল হক, কবি ও প্রকাশক বদরুল হায়দার সহ আরো অনেকে।
অনুষ্টানে কবিতা আবৃত্তি করেন সর্ব কবি বাহারুল ইসলাম টিটু, আমিনুল হক চৌধুরী, মো. কুতুবউদ্দিন, কবি নূর মোহাম্মদ, কবি আতিক আজিজ, কবি হারুন অর রশীদ সাগর, কবি বিণয় মন্ডল, কবি জিয়াউর রহমান মনির, কবি মোঃ ইলিয়াছ, কবি হাসান আলী, কবি আকাশ মোহাম্মদ সামাদ, কবি হোসেন ফারুক, কবি মঈন মাহমুদ, খন্দকার আতিক, মোহাম্মদ মনিরুজ্জামান, বাপ্পিসাহা, মতিউর জিশান, আবৃত্তিকার অনন্যা বিনতে কবির, কবি মাদবর রফিক ও শুক্লা বিশ্বাস।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র—— এর সভাপতি কবি প্রকৌশলী আলমগীর খোরশেদ।


