মৌলভীবাজার জেলা শহর থেকে আবারও ২১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে শিশুও রয়েছে। এর আগেও ১৪ রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।
শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে। এখন একেকজন একেক কথা বলছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
এরআগে গত (২৮ জুন) মৌলভীবাজার থেকে আরও ১৪ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। মৌলভীবাজার শহরের কোদালীপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


