Logo
বাংলাদেশশনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

কোথায় খুঁজবে তুমি……কবিতা: কৈশোর ফেরে না, নইম হাসান।

শাহাদাত জয়
আপডেট : আগস্ট ১১, ২০২১
Link Copied!

কৈশোর ফেরে না
নইম হাসান

শ্বাশত অবেলায় পলাতক
আমাকে
কোথায় খুঁজবে তুমি
পুর্ব-পুরুষের উঠোনে প্রাচীন বৃক্ষে
বেড়ে ওঠে পরগাছা
স্বর্নলতার মতো শুষে নেয়
প্রজন্মের ডালপালা

পলাতক আমাকে
কোথায় খুঁজবে তুমি
আমি ছিলাম রঙিন ফড়িং হয়ে
সাদা কাশবনে
শীতলক্ষ‍্যার তীরে কদমতলায়
ঈদগা মাঠে আর
হেমন্তের বৈভব সোনালী ধানের শীষে

এখন কিছুতেই পাবে না
পলাতক আমাকে
কোথায় খুঁজবে তুমি
জানো না কৈশোর ফেরে না….

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।