মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কালকিনি উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কালকিনি উপজেলা শাখার সভাপতি আবদুল মতিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন ,যুগ্ন সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন,পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার,যুগ্ন সাধারন সম্পাদক শাহাদাত সরদার,পৌর যুবলীগের সভাপতি জাপান মোল্লা,উপজেলা তাতী লীগের সাধারন সম্পাদক রেজাউল ফরাজী,পৌর সভাপতি জামাল হোসেন,
এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম বাবু, ইমরান হোসেন ইরান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার বপারী,সহ-সভাপতি নজরুল ইসলাম,ওয়ার্ড সভাপতি আজাদ হোসেন লিপু,বিধান মন্ডলসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


