মাদারীপুরের কালকিনিতে ছোট বাচ্চাদের ফুটবল খেলা নিয়ে হামলা চালিয়ে তিনটি বসতবাড়ি কুপিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় দুইজন আহত হলে তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
এ হামলার ঘটনায় আজ শনিবার দুপরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী, পুলিশ ও সরেজমিন সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যে ক্রোকিরচর গ্রামের রাজিব হোসেন ও নাদিমের দলের মধ্যে শুক্রবার বিকালে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় নাদিমের দল ১-০ গোলে জয়লাভ করে। এ জয়লাভ শেষে নাদিম প্রতিপক্ষ পরাজিত রাজিবের ফুটবল দল নিয়ে কটুক্তি করে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায় নাদিমের দলের পক্ষ হয়ে একই এলাকার লোকমান মৃধার নেতৃত্বে দুলাল মৃধা, ইয়াশিন ও আরাফাতসহ বেশ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে শনিবার দিবাগত রাতে সোবহান বেপারী, ফারুক বেপারী ও ফরাদ হোসেনের বসতবাড়িতে হামলা চালিয়ে রাম দিয়ে কুপিয়ে ভাংচুর চালায় এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়, এবং রেবা বেগম(৩২) ও মারজান বেগম(৪০)লাথি ও পিটিয়ে আহত করেন।পরে আহতদের স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী ফরহাদ হোসেন বলেন, লোকমান মৃধা বিনা কারনে তার দলবল নিয়ে আমাদের তিনটি বাড়িতে ভাংচুর চালিয়ে লুটপাট করেছে। আমরা মামলার সকল প্রস্ততি নিয়েছি।
অভিযুক্ত লোকমান মৃধা ঘটনা অস্বীকার করে জানান, যা ঘটেছে তা সব সাজানো।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই আনবিক বলেন, আমরা থানায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


