Logo
বাংলাদেশমঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

কবিতাঃ আঙ্গুলের ইশারায়, বাপ্পি সাহা

শাহাদাত জয়
আপডেট : আগস্ট ১৯, ২০২১
Link Copied!

আঙ্গুলের ইশারায়
বাপ্পি সাহা

কে তুমি বীর করলে জয় একাঙ্গুলের ইশারায়
সাড়ে সাত কোটি মানুষ সে দিন ঘুরিয়া দাঁড়ায়।

হাতে লাঠি গামছা কাঁধে রনাঙ্গণে যায়
বিশ্ববাসী অবাক চোখে ফিরে ফিরে চায় ।

কি মন্ত্রণা দিলে সে দিন তোমায় শুধু যাঁচে
জয় বাংলা শ্লোগান মুখে দাঁড়ায় তোমার কাছে,

জাতির পিতা আখ্যায়িত হলে তুমি যে দিন
জাতি ধর্মের কোন ভেদাভেদ রইল না সেদিন ।

ততদিন তুমি রইবে বেঁচে বাঙ্গালির বুকে
জয় বাংলা থাকবে বেঁচে দেশবাসীর মুখে ,

বিশ্বজয় করলে তুমি আঙ্গুলের ইশারায়
তুমি ছাড়া দেশবাসী আজ কাঁদিয়া বেড়ায় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।