Logo
বাংলাদেশশনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অপরাধ জগত
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. কৃষি
  5. ছবি
  6. জাতীয় সংবাদ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিজ্ঞান
  10. বিজ্ঞাপন

ঈদের দিনে করোনা ভাইরাসে মৃত্যু ১৭৩ জন।

news15.jphostbd.xyz
আপডেট : জুলাই ২১, ২০২১
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১৮ হাজার ৪৯৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৬২৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৭৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৫৮ জন। এছাড়া খুলনায় ৩৮, চট্টগ্রামে ৩২, রাজশাহীতে ১১, বরিশালে ৮, সিলেটে ৬, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯৮ জন পুরুষ এবং ৭৫ জন নারী। এদের মধ্যে ৫ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ৭৫৯ জন এবং নারী ৫ হাজার ৭৩৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪২, ৪১ থেকে ৫০ বছরের ২২, ৩১ থেকে ৪০ বছরের ১২, ২১ থেকে ৩০ বছরের ৬ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০০ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ১৮ হাজার ৩২৫ জনে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৭৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।