সৌদি প্রবাসী আব্দুল করিম নিজের পুত্রের নামে মোঃ ফারুক দিয়ে ইমু ব্যবহার করে আসছে দীর্ঘদিন যাবত। বিগত দুইদিন পূর্বে তার ইমু হ্যাক করে এক প্রতারক চক্র। হ্যাক করে ইমুতে এড থাকা সকল শুভাকাঙ্খীদের নিকট বিকাশে টাকা ধার চায় প্রতারক চক্র। বিষয়টি আব্দুল করিম জানতে পেরে আমাদেরকে জানায় আমরা সেই ইমুর সাথে এড হওয়ার সাথে সাথে প্রতারক চক্র আমাদের নিকট ও টাকা ধার চায়।
আমরাও টাকা দিবো বলে তাদের নিকট থেকে বিভিন্ন তথ্য জানতে চায় এবং বলে থাকি আপনি কি আব্দুর রহিম বলছেন প্রতারক চক্র বলছে হ্যাঁ কিন্তু ইমুর প্রকৃত মালিকের নাম আব্দুল করিম। আমরা আরো প্রশ্ন করি আপনি কি লক্ষ্মীপুর জেলাধীন জমিদার হাট হোটেলে কাজ করেন প্রতারক চক্র বলছে হ্যাঁ কিন্তু প্রকৃত পক্ষে আব্দুল করিম বর্তমান সৌদি প্রবাসে কর্মরত আছে।
উক্ত প্রতারক চক্র আমাদের নিকট ১৫,০০০ হাজার টাকা ধার চাইলে আমরা ১০,০০০ টাকা এখন এবং ৫,০০০ টাকা বিকালে পাঠাবো বলে তাদের থেকে বিকাশ নাম্বার সংগ্রহ করি এবং কনপ্রাম হওয়ার জন্য ফোন দিলে তাঁরা ফোন রিসিভ করে নাম্বার ঠিক আছে বলে ফোন কেটে দেয়। প্রতারক চক্রের বিকাশ নাম্বার- 01870571999।
আপনারা সবাই সাবধান ও সতর্ক থাকবেন এই রকম প্রতারক চক্রের হাত থেকে।


